বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় 

শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন -জেলা প্রশাসক মফিদুল আলম

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তিনি গফরগাঁও উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে খুদে শিক্ষার্থীদের সঙ্গে একই বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।

শ্রেণিকক্ষে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তিনি তাদের পড়াশোনার অগ্রগতি, শেখার পদ্ধতি ও শিক্ষকদের পাঠদানের ধরন গভীরভাবে লক্ষ্য করেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলো, সহকারী শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষকবৃন্দ।

বিদ্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও আনন্দটাই আসল বিষয়। মাঠপর্যায়ে গিয়ে তাদের পাশে বসে শেখার আনন্দ ভাগ করে নিতে পারা আমার জন্য অত্যন্ত তৃপ্তিকর। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

স্থানীয় শিক্ষকদের মতে, জেলা প্রশাসকের এই উদ্যোগ শিক্ষাপ্রেম ও মাঠপর্যায়ে প্রশাসনের সম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর