শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

নারী অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সুশীল সমাজের প্রতি সমাজসেবা কর্মকর্তার আহ্বান

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন বলেছেন, সামাজিক নিষেধের প্রাচীর ভেঙ্গে নারীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে গণসচেতনতা সৃষ্টি করতে সরকারের প্রচেষ্টায় দেশের সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সরকারের পাশাপাশি প্রতিটি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

 

গতকাল বুধবার (২২অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ট (সিইএফ) পারায়ন অন্তর্ভুক্তিকরণ প্রকল্প এর আওতায় আয়োজিত নারীর অধিকার নিয়ে গণশুনানি অনুষ্ঠানে স্থানীয় নারীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

 

সমাজসেবা অফিসার বলেন, বাংলাদেশ সরকার নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নারীর রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারীর আইনি অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা দেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ নিয়েছি কারণ জনসংখ্যার অর্ধেককে পিছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।

 

এর আগে তিনি স্থানীয় অসহায় হাছু মিয়া জেলের খোজ খবর নেন এবং আব্দুল্লাহপুর গ্রামের মহিলা ও মা বোনদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। এভাবেই তিনি প্রতিনিয়ত জনগণের কাজে তাদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের প্রতিটি প্রকল্পকে পৌছে দিতে অসহায় মানুষের কাছে ছুটে চলছেন। এমন মানবিক সমাজসবা অফিসার সদর উপজেলায় থাকায় সরকারি সেবা সঠিকভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ায় সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর