সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম আটক 

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

​সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডেরা ফাস্টফুড রেস্টুরেন্টের ভেতরে উচ্চস্বরে গান বাজিয়ে এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি নাইম হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হাটিকুমরুলে র‌্যাব-১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটক নাইম হোসেন কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে।​র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মো. আহসান হাবিব জানান, ধর্ষণ মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি নাইম হোসেন পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। তিনি আরও বলেন, আসামি আটকের জন্য শুরু থেকেই অভিযান চলছিল এবং শেষ পর্যন্ত সফলতা এসেছে। আটক নাইমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাদরাসা ছাত্রী (সপ্তম শ্রেণির ছাত্রী) গত রোববার (১৯ অক্টোবর) সকালে মাদরাসায় যায়। বিকেলে মাদরাসা ছুটি হলেও সে বাড়িতে না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি পরিবারকে ফোন করে জানান যে, মেয়েটি সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। পরিবার দ্রুত সেখানে পৌঁছে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।জানা যায়, মেয়েটি মাদরাসা থেকে কলম কিনতে দোকানে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা কয়েকজন সিএনজি নিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তারা মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে দ্রুত জামতৈল রেলগেটের দিকে যায়। পরবর্তীতে, উপজেলা সেন্ট্রাল পার্কের দক্ষিণ পার্শ্বে ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের পূর্ব দিকে নাইম হোসেন তাকে ধর্ষণ করে। এসময় আসামির সহযোগী বন্ধুরা রেস্টুরেন্টের ভেতরের গেটে পাহারা দেয় এবং কিশোরীর কান্নাকাটি যেন বাইরে থেকে কেউ শুনতে না পায়, সেজন্য উচ্চস্বরে গান বাজিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর