শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলীর , লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান রাজু, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু থানা পুলিশ প্রতিনিধি এস আই মোঃ মেজবাহ উদ্দিন, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান এবং বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, অগ্নিকান্ড রোধে সচেতনতা বৃদ্ধি, ভূয়া বিদ্যুৎ বিল ও অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক  রাখতে পরামর্শ প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর