শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

বাগেরহাটের রামপালে পলিথিন-প্লাস্টিক দুষণ প্রতিরোধে কর্মশালা

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ

বাগেরহাটের রামপালে পলিথিন-প্লাষ্টিক দুষণ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বাজার কমিটি ও ব্যাবসায়ী প্রতিনিধিদের সাথে করণীয় শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইয়োথ ফর দ্য সুন্দরবন সংগঠনের ঝুমকা রানী কর্মকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, ইয়োথ ফর দ্য সুন্দরবন এর আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব মেহেদী হাসান টুটুল, সদস্য এম, আর সিফাত, প্রান্ত বাচাড়, শেখ রনি, প্রঞ্জয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্লাস্টিক পলিথিন দুষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন, রূপান্তর সংস্থার বাগেরহাট জেলা সমন্বয়ক খন্দকার জিলানী হোসেন। তিনি সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় করণীয় এবং মানবদেহে মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত ব্যাবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দদের প্লাস্টিক বর্জন বা কমিয়ে আনার জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় উল্লেখ করা হয়, ইয়োথ ফর দ্য সুন্দরবন সংগঠনের প্রচার প্রচারণায় এবং প্রশাসনের নজরদারি বৃদ্ধির কারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যে কারণে পলিথিনের ব্যাবহার কিছুটা কমেছে। আশা করা হচ্ছে আগামীতে প্লাস্টিক পলিথিনের ব্যাবহার আরও কমিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর