শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ

লক্ষ্মীপুরে জাকের পার্টির বিশাল সমাবেশ: ঐক্য ও অগ্রগতির ডাক

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাকের পার্টির উদ্যোগে এক বিশাল জনসভা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কমলনগরের হাজিরহাটে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ সামছুল করিম খোকন।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি শান্তি ও ঐক্যে বিশ্বাসী এবং দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণের অধিকার আদায়ে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মোঃ আমীর আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন সেলিম, জেলা জাকের পার্টির যুক্তফ্রন্ট সভাপতি ইকবাল হোসেন, জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এফরান হোসেন মুরাদ এবং ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি শাহরিয়ার হাসান সারু।

এই জনসভা ও র‍্যালিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর