শিরোনাম
নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত, লোকসানে কৃষক-শ্রমিক রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে যানবাহনের ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের ঘটনায় আব্দুল বারেক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া এলাকার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। স্থানীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে তাঁর একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তাঁর পক্ষে টোল আদায়ের দায়িত্বে ছিলেন বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আতিকুল ইসলাম।

সোমবার ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আব্দুল বারেক। পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় অটোরিকশাটি পৌঁছালে ২০ টাকা টোল দাবি করেন আতিকুল। টোলের টাকা পরিশোধ ও অবশিষ্ট টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে অটোরিকশার চালক, টোল আদায়কারী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল বারেক আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ আতিকুল ইসলামকে আটক করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে বাবার মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের ছেলে শফিকুল। তিনি বলেন, “আপনাদের মাধ্যমে আমি আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।”

অন্যদিকে, ঘটনাটি ঘিরে মদন পৌরসভার টোল আদায়ের স্থান ও ইজারার শর্ত নিয়েও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার নির্ধারিত সীমানার বাইরেও দীর্ঘদিন ধরে যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। তবে টোল আদায়ের অনুমোদিত স্থান, ইজারার শর্ত এবং ঘটনার সময় ওই স্থানে টোল আদায়ের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, টোল আদায়ের নির্ধারিত স্থান ও ইজারার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে আব্দুল বারেকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
23 November 2026

মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের

www.dainikkagoj.com
23 November 2026

মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের

www.dainikkagoj.com