শিরোনাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ধামরাইয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলা, সন্ত্রাসবিরোধী আইন, মাদকসেবন এবং সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের মামলায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার পাঁচজন হলেন—বৈদ্যের বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হরিগঞ্জ গ্রামের মৃত সামছুল হকের ছেলে আবু কালাম (৫৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দামদরদী গ্রামের মৃত তাহের আলীর ছেলে মো. শাহাদাৎ হোসেন (৭২), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও পঞ্চবটি গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মো. সালাউদ্দিন সরকার (৫০), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দামদরদী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মো. শাহ জালাল (৫০) এবং মুক্তিসপুর গ্রামের মৃত আ. জলিল মেম্বারের ছেলে আওয়ামী লীগ সদস্য মো. মামুন (৪০)।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. মনু মিয়া (৩৮), সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন ওরফে জিসান (২২), সোনারগাঁওয়ের নয়াবাড়ী এলাকার ভাড়াটিয়া ও নড়াইলের লোহাগড়া থানার লাবুরিয়া গ্রামের জিয়ারুল বিশ্বাসের ছেলে মো. আকাশ (২৬), পূর্ব বেহাকৈর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. সাদিকুর রহমান (৩৬), সোনাপুর কলাবাগান এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. সুমন (২৬) এবং সোনাপুর লাভলী রোড এলাকার বাসিন্দা ও নরসিংদীর রায়পুরা থানার রোকন নগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রুবেল (৪৫)।

অন্যদিকে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাঁচপুর উত্তরপাড়া এলাকার ওমর আলী স্কুলের প্রধান ফটকসংলগ্ন এলাকার সাহেব আলীর ছেলে রফিকুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২

www.dainikkagoj.com
22 November 2026

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২

www.dainikkagoj.com