শিরোনাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ধামরাইয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: একেএম মারুফ হোসেন

কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে ঢাকায় আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নাঙ্গলকোট প্রেসক্লাবের উদ্যোগে নাঙ্গলকোট সরকারি কলেজ গেটে এ কর্মসূচি পালন করা হয়।

নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শাহীন।

এ সময় বক্তব্য দেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, শাহাদাত হোসেন, সাফায়েত উল্লাহ মিয়াজী, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সাইফুল ইসলাম, একেএম মারুফ হোসেন, রিয়াজ উদ্দিন তানভীর, আজিম উল্লাহ হানিফ, রায়হান মজুমদার, ইলিয়াছ হোসাইন, রাশেদ হোসাইন ও মানজুরুল ইসলাম শিহাবসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদার জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দলমত-নির্বিশেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

www.dainikkagoj.com
22 November 2026

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন

www.dainikkagoj.com