শিরোনাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি এম নাসের রহমান ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ধামরাইয়ে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নাসিরনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে ২০ টাকা টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইযোদ্ধা আব্দুল বারেকের কুষ্টিয়ার মিরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  কয়রায় বেড়িবাঁধের মাটিতে ইটভাটা,উদ্বিগ্ন উপকূলবাসী  নিজের জমি দান করে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ এমপি এম.এ. হান্নানের নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

তাড়াশে মাধাইনগর ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাসুর গণসংযোগ

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আলহাজ্ব আলী রনি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু গণসংযোগ করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে মাধাইনগর ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি এ গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী রাশিদুল ইসলাম রাসু বলেন, তাঁর বাবা মরহুম আবুল হোসেন দুইবার মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার সেই অভিজ্ঞতা ও জনসেবার ধারাবাহিকতায় তিনিও ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, নির্বাচিত হলে মাধাইনগর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধি, এলাকার বিভিন্ন সমস্যা সমাধান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া মাধাইনগর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় বিএনপির ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মকলেসুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালামসহ স্থানীয় কয়েকজন নেতা রাসুর পক্ষে বক্তব্য দেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-প্রয়োজনের বিষয় তুলে ধরেন।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
22 November 2026

তাড়াশে মাধাইনগর ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাসুর গণসংযোগ

www.dainikkagoj.com
22 November 2026

তাড়াশে মাধাইনগর ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাসুর গণসংযোগ

www.dainikkagoj.com