শিরোনাম
প্রশাসনের উদ্যোগে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত ব্যতিক্রমী উদ্যোগে ভাতার আওতায় আসছে ১৪৭২ হতদরিদ্র রাতারগুলের গোপন সভার ঘটনায় গোয়াইনঘাটে রাতভর অভিযান, গ্রেপ্তার আরও ৯ খাবারের প্যাকেট বড়, ভেতরে খাবার কম—ক্রেতাদের অভিযোগ বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা টেকনাফে জরাজীর্ণ ভবনে  সরকারি কর্মকর্তা-কর্মচারীরা,  পরিত্যক্ত ভবন বিজিবির তিন অভিযানে, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন সাত শতাধিক মানুষ গজারিয়ার গুয়াগাছিয়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিলেন- দিলারা আকতার  জুড়ীতে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা, মোটরসাইকেলে পালাল দুই দুর্বৃত্ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

প্রশাসনের উদ্যোগে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত ব্যতিক্রমী উদ্যোগে ভাতার আওতায় আসছে ১৪৭২ হতদরিদ্র

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে অভিনব পদ্ধতিতে উপজেলা প্রশাসন সনাক্ত করেছে ১৪৭২ মৃত ভাতাভোগী। সামাজিক নিরাপত্তা বেস্টুনির প্রতিবন্ধী, বিধাব ও স্বামী নিগৃহীতা, বয়স্ক ভাতাভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে লাইভভেরিফিকেশনের মাধ্যমে এ মৃত্যু ভাতাভোগীদের সনাক্ত করা হয়। ফলে মৃত ভাতাভোগীদের স্থানে নতুন করে উপকারভোগী হচ্ছে আরও ১৪৭২ হতদরিদ্র মানুষ। অভিনব পদ্ধতিতে সরকারি অর্থের অপচয়রোধ এবং প্রকৃত উপকারভোগীদের অধিকার নিশ্চিত করায় প্রশংসায় ভাসছে উপজেলা প্রশাসন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট প্রতিবন্ধী ৭৬০০, বিধবা ৭৩১৮ ও বয়স্ক ১৪৭১৮ জন হতদরিদ্র ভাতাভোগী রয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে বাড়িতে বাড়িতে গিয়ে ৩ জুন ২০২৬ হতে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত লাইভভেরিফিকেশন করে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত করা হয়। লাইভভেরিফিকেশন শেষে মৃত ভাতাভোগীর তালিকা ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি হিসাব রক্ষক, ইউনিয়ন সমাজকর্মী ও উদ্যোক্তার স্বাক্ষরিত তালিকা উপজেলা প্রশাসন পায়। পরবর্তীতে অধিকতর যাচাই বাছাই শেষে প্রতিস্থাপনের জন্য তালিকা ইউনিয়ন কমিটির কাছে ৩ বার পত্র মারফৎ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। অন্যদিকে জেলা প্রশাসককে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্তের বিষয়টি পত্র দিয়ে অবগত করা হলে জেলা প্রশাসকের কার্যালয় হতে নীতিমালার আলোকে তালিকাসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র প্রেরণ করে। অপরদিকে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক মৃত ভাতাভোগীদের ভাতা বন্ধ ও ২০২৬-২০২৭ অর্থবছরে ১ম কিস্তির পে-রোল প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি পাওয়াসহ সরকারি টাকা অপচয় রোধ হয়েছে। প্রকৃত উপকারভোগীরা এ অর্থ পাবে।

খোঁজ নিয়ে জানা যায়, মাইকিং করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধীদের নিকট আবেদন আহবান করা হয়। এছাড়া আবেদন গ্রহণ ও বাস্তবায়নে “সরকারি সেবা গ্রহণ করি, দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশ গড়ি” ¯েøাগানে করা হয় দেশের মধ্যে ব্যতিক্রমধর্মী ভাতা মেলা। সে মেলায় সরাসরি হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা আবেদন করেন। তাদের ও আগের অপেক্ষমান আবেদন হতে সনাক্তকৃত মৃত ভাতাভোগীদের স্থানে প্রতিস্থাপন করা হবে বলে জানা গেছে। ফলে মৃত ভাতাভোগীদের স্থানে নতুন করে যুক্ত হচ্ছে ১৪৭২ উপকারভোগী।

সচেতন মহল, প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সরকারি অপচয়রোধ ও প্রকৃত উপকারভোগীদের হাতে ভাতা নিশ্চিতে এ উদ্যোগ অত্যন্ত সমযোপযোগি।

উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ বলেন, মৃত্যু ভাতাভোগী সনাক্ত করে ওই স্থানে নতুন ভাবে প্রতিস্থাপন একটি ভাল উদ্যোগ। প্রশাসন এ কাজটির জন্য প্রশংসার দাবী রাখে।

সৈয়দপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, রাষ্ট্রীয় অপচয়রোধ করে প্রকৃত ব্যক্তিদের উপকারভোগী করার উদ্যোগটি খুবেই ভাল। প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে মৃত ভাতাভোগী সনাক্ত একটি মডেল। প্রতিস্থাপনগুলো সঠিকভাবে করা হলে হতদরিদ্ররাই উপকারভোগী হবে বলে আশা করছি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন বলেন, সরকারী এ কর্মসূচি ও সহায়তা যেন কোনোভাবেই অপব্যবহার বা অনিয়মের শিকার না হয়, সে লক্ষ্যেই আমরা আন্তরিকতার সাথে এ কাজটি করেছি। ডোর-টু-ডোর যাচাই কার্যক্রমে মৃত্যু ভাতাভোগী সনাক্ত করে নতুন উপকারভোগী প্রতিস্থাপনে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমটি ভবিষ্যতে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, মৃত ভাতাভোগী বাছাইয়ে ডোর টু ডোর কাজ করে এ মৃত্যু ভাতাভোগীদের সনাক্ত করা হয়েছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। শুধু স্থানীয় পর্যায়েই নয়, দেশব্যাপি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে আমাদের উদ্যোগটি আলোড়ন সৃষ্টি করেছে। প্রকৃত দুস্থ ও অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে এ সুবিধা পৌছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 November 2026

প্রশাসনের উদ্যোগে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত ব্যতিক্রমী উদ্যোগে ভাতার আওতায় আসছে ১৪৭২ হতদরিদ্র

www.dainikkagoj.com
13 November 2026

প্রশাসনের উদ্যোগে ১৪৭২ মৃত ভাতাভোগী সনাক্ত ব্যতিক্রমী উদ্যোগে ভাতার আওতায় আসছে ১৪৭২ হতদরিদ্র

www.dainikkagoj.com