শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

কুষ্টিয়ায় প্রতিবন্ধীকে ঘর প্রদান

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে শারীরিক প্রতিবন্ধীকে ঘর প্রদান করা হয়েছে।জেলার মিরপুর উপজেলার আটিগ্রামের শারীরিক প্রতিবন্ধী পিন্টু মিয়াকে সোমবার দুপুরে এ ঘর প্রদান করেন ইউএনও নাজমুল ইসলাম। এ সময়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জ্বল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায় পিন্টু মিয়া ভাঙ্গা বাড়িতে ছেলে সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাতেন। এক পা কাটা থাকার কারণে তিনি স্বাভাবিকভাবে কোন কাজ করতে পারতেন না। দুই শতক জমি থাকলেও যার ভাঙ্গা ঘর মেরামতের কোন সামর্থ্য ছিল না। এরই মধ্যে তিনি মিরপুর উপজেলা সমাজসেবা অফিসে বাড়ি নির্মাণের আবেদন করেন। অতঃপর উপজেলা প্রশাসন তার এই আবেদনের ভিত্তিতে একাধিক যাচাই পথ বাচাই শেষে একটি আধা বাড়ি নির্মাণের লক্ষ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন মিরপুর ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিবন্ধী পিন্টু মিয়ার বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন হয়। এ সময় উপকারভোগী পিন্টু মিয়া বলেন, একটি পা না থাকার কারণে কোন কাজ করতে পারেন না যার ফলে নতুন করে ঘর নির্মাণ তার জন্য অসাধ্য ছিল। মিরপুর উপজেলায় আবেদন করার পরে উপজেলা ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তার এই ঘর পাওয়ায় সে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর