শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

“লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত “

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

” তরুণ প্রজন্মের মনোবল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে বুকে ধারণ করে রাঙ্গামাটির লংগদুতে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর (রবিবার) বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামে লংগদু ফুটবল একাডেমির আয়োজনে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি’র সভাপতিত্বে উক্ত প্রীতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করেন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক জাগরণী ক্লাব একাদশ ও লংগদু ফুটবল একাডেমি একাদশ। নির্ধারিত সময়ে শেষে খেলাটি  ২-২ গোলে ড্রয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে লংগদু ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত উক্ত খেলা উপভোগ করতে লংগদু উপজেলা মিনি স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পরে লংগদু উপজেলা মাঠে খেলা দেখতে ভীড় জমায় লংগদু ও বাঘাইছড়ি উপজেলার হাজারো নারী-পুরুষ।

লংগদু উপজেলা ফুটবল একাডেমির সভাপতি বিক্রম চাকমা বলি জানান, এই প্রীতি ফুটবল খেলার মাধ্যমে পাহাড়ি-বাঙালীর মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং এলাকায় তরুণ প্রজন্মেরকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে লংগদু ফুটবল একাডেমি কাজ করে যাচ্ছে। আজকের এই প্রীতি ম্যাচের মাধ্যমে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর