শিরোনাম
কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে স্কলার্স নার্সিং কলেজ, ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হালুয়াঘাটে গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সান্তাহারে ফল ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে “ক” গ্রুপে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী জেলা পুলিশের হাতে সম্মাননা তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।

ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযান, নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং কার্যকর উদ্ধার কার্যক্রমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা পুলিশ এই মর্যাদাপূর্ণ অর্জন লাভ করে। চলমান মাদকবিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার ও সফল মামলা নিষ্পত্তির মাধ্যমে জেলার অবস্থান শীর্ষে উঠে আসে।

পুরস্কার গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অর্জন শুধু পুলিশের নয়, বরং পুরো জেলার জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এ অর্জনে ময়মনসিংহ জেলা পুলিশের সকল সদস্যের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। একই সঙ্গে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা পুলিশের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অব্যাহত ভূমিকার প্রশংসা করেছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে কঠোর অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও আরও শক্তিশালী ভূমিকা রাখা হবে।

ময়মনসিংহ জেলা পুলিশের এই অর্জনকে আইন-শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের

www.dainikkagoj.com
12 May 2026

পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের

www.dainikkagoj.com