শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমান আদালতে ১ জনের কারাদণ্ড

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

মো:মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড থানাচন্দ্র পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র ধ্বংস করার দায়ে মো. জহির (৪৯) নামের এক ব্যক্তি কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

মঙ্গরবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

 

ভ্রাম্যমান সুত্রে জানা গেছে, ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু অবৈধভাবে উত্তোলনের অভিযোগে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)’ এর ৭(ক) ধারার উপধারা (গ),(ঘ), ও (ঙ) এর অপরাধে মো. জহিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হবে।

 

এছাড়া অবৈধভাবে উত্তোলনকৃত ৮ হাজার ১শ ঘনফুট বালু জব্দ করে তা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষা গারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশেপাশের কৃষি জমি বিনষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

উক্ত স্থানে অতীতেও বালু উত্তোলনের অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর