শিরোনাম
কলমাকান্দায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট দখলমুক্ত, উচ্ছেদ ২২ অবৈধ স্থাপনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র বঙ্গ দর্পণে বিভিন্ন পদে সংবাদকর্মী ও প্রতিনিধি নিয়োগ দৈনিক কাগজে বিভিন্ন পদে প্রতিনিধি ও সংবাদকর্মী নিয়োগ আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত মা ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয় দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে পর্যটকদের যাতায়াত বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। অবরোধ চলাকালে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাজেকে যাতায়াতকারী পর্যটকেরা ভোগান্তিতে পড়েন।

সাজেক থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা পক্ষের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। তাদের অভিযোগ, এলাকায় সশস্ত্র সদস্যদের অবস্থান ও সাধারণ মানুষকে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দাবি পূরণ না হওয়ায় তারা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

অবরোধের কারণে সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে। এ অবস্থায় পর্যটকদের নতুন নির্দেশনা জারির আগে সাজেক ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 October 2026

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র

www.dainikkagoj.com
11 October 2026

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটনকেন্দ্র

www.dainikkagoj.com