সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক 

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পর্যায়ে তামাক নিরুৎসাহিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়া প্যাসিফিক ফোরাম উইমেন ল এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে জেলার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে তামাক চাষী দলের সদস্য মনিকার বাড়িতে নারী তামাক চাষীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন তামাক চাষ মাটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দিন দিন তামাক চাষের আগ্রাসনের কারণে আবাদি জমি হ্রাস পাচ্ছে। এর ফলে উৎপাদন তথা নিরাপদ খাদ্য ভান্ডারে বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষীরা সচেতন হলে বিকল্প চাষের প্রতি আগ্রহ বাড়বে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসীম উদ্দীন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দিলরুবা শারমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, ইসমত আরা লাভলী, মাহবুবুল ইসলাম, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর