সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিন্দুকছড়ি জোন কর্তৃক মানবিক উপহার ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় সোমবার ২২ সেপ্টেম্বর সিন্দুকছড়ি জোন কর্তৃক গুইমারা উপজেলার, সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি এলাকার ডেবলছড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাজ কল্যাণে সহায়তার আওতায় ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ মানুষের ভোগান্তি রোধে বাঁশের সেতু উদ্বোধন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের এইচএসসির সম্পূর্ণ বই, দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, চিকিৎসা ও অসচ্ছল ব্যক্তিদের নগর অর্থ সহায়তা ও দুর্গা পূজা উদযাপনে নগদ সহায়তা বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

 

পাশাপাশি একই স্থানে ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন সদর হতে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির,(এএমসি) ও ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেই প্রায় ২০০ জন পাহাড়ি অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইসমাইল শামস আজিজী, পিএসসি,জি, সহ জোন উপ- অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী ও সিন্দুকছড়ি জোনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

 

এ সময় জোন অধিনায়ক উপস্থিত চিকিৎসা- সহায়তাভোগী , সাধারণ জনতা ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে প্রেষণা ও উপদেশ মূলক বক্তব্য রাখেন সর্বোপরি সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর