সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজ করতে গিয়ে প্রবাসীর বন্ধু আটক

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে এলাবাসীর হাতে বন্ধু আটক। গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া (ভুতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে হানিফ ঘটনার দিন গভীর রাতে সৌদি প্রবাসী বন্ধু আনারুলের স্ত্রীর ঘরে পিয়াজু দিতে যায়। এসময় হানিফ ও প্রবাসীর স্ত্রী প্রেমের আলাপে মশগুল হয়ে পড়ে এবং অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় এলাকার লোকজন টের পেলে তাদের হাতেনাতে আটক করে দুজনকে রাতভর বেঁধে রাখে । আটককৃত হানিফের পরিবার ঘটনাটি জানতে পারলে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন দেয়। পরদিন সকালে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের নিদের্শে এসআই নিতাইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করে থানায় নিয়ে আসে।

আইনে ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এ অপরাধে অভিযুক্তকারীকে বুধবার আটকেরপর (হানিফ) থানা পুলিশ বিএনপি নেতাদের তদবিরে ছেড়ে দেয়। আর সে রাতেই ভরনিয়া মন্ডলপাড়া আব্দুল রহিমের মিল চাতালে বিষয়টি নিয়ে হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি,গ্রাম্য মোড়ল শাহাজান আলী’র নেতৃত্বে প্রবাসীর বউয়ের ইজ্জতের মুল্য নির্ধারণ করে ২ লক্ষ ৮০হাজার টাকা। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের এ্যাডভোকেট আসাদুজাম্মান রনি বলেন, ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এটা শালিসে নিসম্পত্তি করা যায়না। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সালিশের মাধ্যমে মিমাংসা করার সুযোগ নেই। এ ধরণের অপরাধের বিচার রাষ্ঠীয় আইনে পরিচালিত হবে।

এ ব্যাপারে অভিযুক্ত হানিফ এ প্রতিনিধিকে বলেন, আমার সামান্য একটু ভুলের কারণে এমনটি হয়েছে। তাছাড়া আমার বড় ভাই’র সাথে আপনি দেখা করেন তিনি সবকিছু বলতে পারবে। বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি বলেন, ২ লক্ষ ৮০হাজার টাকায় আমরা বিষয়টি মিমাংসা করেছি। ৫লক্ষ টাকা নয় তাছাড়া শালিসে অনেক মানুষ উপস্থিত ছিল সকলেই বলতে পারবে। শালিস নিস্পত্তির সভাপতি জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী বলেন,ছেলে এবং মেয়ের অবৈধ সম্পর্ক ছিল সেদিন স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরলে আরমা সেটা আপোষ মিমাংসা করে দেয়।

 

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, বাদী অভিযোগ না দিলে পুলিশ কি করবে। এজন্য আমরা হানিফকে ছেড়ে দিয়েছি। পরবর্তীতে স্থানীয় লোকজন সেটি মিমাংসা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর