শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

পার্বত্যাঞ্চলের বৃহত্তম বাজার মাইনীমূখ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ”

Reporter Name / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যেদর শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় মাইনীমূখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জানে আলম এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

 

এসময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাছ মিঞা খান, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ মাইনীমূখ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাঙ্গামাটি জেলার সবচেয়ে বৃহৎ ব্যবসায়িক কেন্দ্র মাইনীমূখ বাজার।যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা অবশ্যই সকল ব্যবসায়ীকে সাথে নিয়ে বাজারের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবেন।  কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা সাধ্যমত সহযোগিতা করবো।

 

এসময়ে মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ।

 

শেষে লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ সংক্রান্ত একটি মহড়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর