সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ম্যালেরিয়া নিরর্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভোলার লালমোহনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিধায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

এসময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, ব্র্যাক আঞ্চলিক সহায়তা কর্মসূচির অফিসার শমীর দাস ও সহায়ক মো. নিয়াজসহ পৌরসভার বিভিন্ন শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর