শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

গুইমারার সিন্দুকছড়িতে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রী (১৪) গায়ে হাত লাগার ঘটনায় ইউপিডিএফের উদ্দেশ্য মূলক ষড়যন্ত্রের কারণে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ।

 

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুল ছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে।

 

খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপিসহ লোকজন বাধা প্রদান করে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে।

 

ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সহ সেনাবাহিনী, পুলিশ অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।

 

স্হানীয়দের সূত্রে জানা গেছে স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফের সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ। গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে যাতে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর