শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডাকসুতে জয় উদযাপনে দীঘিনালায় জামায়াতের মিষ্টি বিতরণ

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব সাদিক কাইউমের ঐতিহাসিক বিজয় উদযাপন করেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী। এ উপলক্ষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে আনন্দমুখর পরিবেশে মিষ্টি বিতরণ করা হয়।

 

বিকেলে  দীঘিনালা উপজেলা ১ নাং মেরুং ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়, পড়ে সন্ধ্যায় বোয়ালাখালী জামায়তের অফিসে দোওয়া ও মিষ্টি বিতরণ করা হয়

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী এবং উপজেলা মায়তুলমালের সভাপতি মাওলানা জহির ইসলাম।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই বিজয় বাংলাদেশের ইসলামীর  জন্য একটি বড় অনুপ্রেরণা। তরুণ সমাজের বিশ্বাস, আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। তারা আশা প্রকাশ করেন, নতুন ভিপি ছাত্রসমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই আনন্দঘন পরিবেশে একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয়ের মুহূর্ত উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর