শিরোনাম
রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ সিরাজগঞ্জে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দামুড়হুদায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু তিন মাসের নিষেধাজ্ঞার অবসান, আজ থেকে উন্মুক্ত সুন্দরবন নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-জনসভা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান এমপি মান্নানের নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন জিয়ার ‘কমল’ স্মৃতিধন্য কমলনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

কমলনগরে আলোকিত মানুষ গড়ার কারিগরকে অশ্রুসজল বিদায়

প্রতিবেদকের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

​লক্ষ্মীপুরের কমলনগরে চর ফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা এম. হাবীব উল্লাহ বাহারের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এক আবেগঘন পরিবেশে এ বিদায় সংবর্ধনা জানানো হয়।

​প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান। প্রধান আলোচক ছিলেন হাজিরহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা জায়েদ হোসাইন আল ফারুকী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,

সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবুল খায়ের।

​বর্তমান সুপার মাওলানা ফিরোজ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, মাওলানা আলী হোসেন, মাওলানা মো. হাচান মাহমুদ, মো. হাবিবুর রহমান সবুজ, মো. আবুল কালাম ও এ আর আহমেদ আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা মাদ্রাসা প্রতিষ্ঠা ও শিক্ষাবিস্তারে বিদায়ী সুপারের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভা শেষে মাওলানা হাবীব উল্লাহ বাহারকে স্মারক সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সুসজ্জিত গাড়িতে করে তাঁকে সম্মানজনক বিদায় জানানো হয়।

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 August 2026

কমলনগরে আলোকিত মানুষ গড়ার কারিগরকে অশ্রুসজল বিদায়

www.dainikkagoj.com
31 August 2026

কমলনগরে আলোকিত মানুষ গড়ার কারিগরকে অশ্রুসজল বিদায়

www.dainikkagoj.com