শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের কয়েকজন শিক্ষার্থীর কলেজ পোশাক পরা অবস্থায় ধূমপান ও টিকটক ভিডিও তৈরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে কলেজ পোশাক পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় একটি দোকানে ধূমপান করতে দেখা যায়। পাশাপাশি ভিডিওটিতে তাদের বিভিন্ন অঙ্গভঙ্গি ও আচরণ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরিহিত অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড কলেজের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির হোসেন বলেন, ভিডিওটি চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনা। সম্প্রতি এক তরুণ সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 September 2026

রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ

www.dainikkagoj.com
01 September 2026

রামগতিতে কলেজ পোশাকে ধূমপানের ভিডিও ভাইরাল, শিক্ষার্থীদের আচরণ নিয়ে ক্ষোভ

www.dainikkagoj.com