শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত 

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির জুনিয়র সদস্য (২০২৪ ব্যাচ) এ্যাডভোকেট দবোরা খানম সারিকা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

 

সোমবার (৯ সেপ্টেস্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন।

স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।

 

তার মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. শাতিল মাহমুদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 

আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, এ্যাডভোকেট দবোরা খানম সারিকা ছিলেন মেধাবী ও কর্মঠ সদস্য। তার আকস্মিক মৃত্যুতে সমিতি ও আইনজীবী সমাজ এক সম্ভাবনাময় সদস্যকে হারালো।

তার জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে পারিবারিকভাবে সিদ্ধান্ত জানানো হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর