শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কচাকাটায় সারের দাম বেশী রাখায় সাব ডিলারের অর্থদন্ড

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম)  প্রতিনিধি:- ৮.৯.২৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে ইউরিয়া সার সরকার নির্ধারীত মূল্যের বেশী বিক্রি করায় আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট শিব্বির আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত এ  অর্থদন্ড দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান।

এর আগে সকালে বল্লভেরখাষ ইউনিয়নের ভিতরবন্দ বেইল্টাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম সার ক্রয় করতে আসলে গাবতলা বাজারের সাব ডিলার ও সাহাজাদী ট্রেডার্স এর মালিক সরকারের বেঁধে দেয়া দাম ১৩শ ৫০ টাকার পরিবর্তে ১ বস্তা (৫০কেজি) ইউরিয়া সার ১৮শ টাকা রাখেন। দাম বেশী রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সাথে ডিলারের লোকজনের সাথে বাক-বিতন্ডা বাঁধে। পরে কচাকাটা থানার পুলিশ এসে উত্তপ্ত পরিবেশ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইউনিয়নটির উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সারের দাম বেশী রাখার প্রমান পান। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসলে দুপরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানা,উপজেলায় পরযাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। এর প্রেক্ষিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা কৃষি দপ্তর। আজকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক সাবডিলারকে অর্থদন্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর