শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

দীঘিনালার দুর্গম গ্রামে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম পাবলাখালী কৃপাপুর এলাকায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও সরবরাহ করা হয়। ক্যাম্পে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম। তিনি নিজ হাতে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরণ করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।

 

ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “কৃপাপুর এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া কঠিন। সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে, যাতে দুর্গম অঞ্চলের মানুষ ঘরের কাছেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

চিকিৎসা নিতে আসা স্থানীয় নন্দন চাকমা (৫৫) বলেন, “অনেকদিন ধরে হাটু ও বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আজ ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি। আশা করি উপকার হবে। সেনাবাহিনীকে ধন্যবাদ।”

 

আরেক সেবাগ্রহীতা লক্ষ্মী চাকমা জানান, “এলাকায় ভালো চিকিৎসা পাওয়ার সুযোগ খুব কম। আজকের মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদের মতো। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে আমরা আরও বেশি উপকৃত হব।”

 

স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

সেনাবাহিনীর এ উদ্যোগে দুর্গম পাহাড়ি জনপদে এনে দিয়েছে স্বস্তি আর আশার আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর