শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

লালমোহনে নানাবাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে মোসা. সোহানা বেগম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাঢ়ি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সোহানা বেগম পাশবর্তী বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজের কন্যা।

জানা গেছে, সাংসারিক ঝামেলার কারণে শিশু সোহানাকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন তার মা সুরমা বেগম। রোববার বিকেলে তিনি ঘরের ভেতর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত নানার বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায় শিশু সোহানা বেগম। অনেকক্ষণ পর বাড়ির আরেক শিশু সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। তখন তার স্বজনরা গিয়ে শিশু সোহানা বেগমকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু সোহানার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে ওই শিশুর মুখের অংশে আঘাতের চিহ্ন থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর