শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রামগড়ে ব্যাপক অগ্নিকাণ্ড ৮টি দোকান পুড়ে ছাই

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ নুর আলম শরীফ, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড়ে ব্যাপক অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছঁই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, প্রথমে বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ৮ টি দোকান ছাই হয়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

 

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থৎলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর