সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভূমিহীন এলাকায় মরা কালিগঙ্গা নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

নিহত নাছিমা বেগম ওই এলাকার মহেদ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নাছিমা তার স্বামীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমেছিলেন। এ সময় তিনি নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর সকালে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

 

 

এ ব্যাপারে, ‌কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর