শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলের মাঠে খেলাধুলার সময় বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় জুনায়েদ জোয়ার্দ্দার (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

 

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জুনায়েদ জোয়ার্দ্দার একই এলাকার লালন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ডাম্প ট্রাকটি জব্দ করেছে।

 

 

স্থানীয় বাসিন্দারা জানায়, স্কুল চলার সময় জুনায়েদ মাঠে খেলা করছিল। এ সময় স্কুলের পাশেই বালুবাহী একটি ডাম্প ট্রাক থামানো ছিল। চালক ডাম্প ট্রাকটি ঘোরানোর সময় পেছনের দিক থেকে জুনায়েদকে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

প্রত্যক্ষদর্শী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ভাষ্যমতে, স্কুল মাঠেই খেলছিল জুনায়েদ। এ সময় ট্রাকটি পেছন দিক থেকে তাকে চাপা দেয়। ট্রাকের কোনো হেলপার ছিল না।

 

 

জুনায়েদের স্বজনেরা জানান, জুনায়েদের বাবা রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ডাম্প ট্রাকের চালক নিহতের প্রতিবেশী চাচা। ট্রাকমালিকের মধ্যস্থতায় বিষয়টি নিয়ে দুই পক্ষ মীমাংসার চেষ্টা করছেন।

 

 

পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন বলেন, ‘স্কুলের পাশেই জুনায়েদের বাড়ি। আজ স্কুলে না এসে সে মাঠে খেলছিল। স্কুলড্রেস পরিহিত না থাকায় আমরা তাকে খেয়াল করিনি। জুনায়েদের মৃত্যুতে আমরা শোকাহত।’

 

 

এ ব্যাপারে, কুষ্টিয়া সদর থানার হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি, মালিকপক্ষ ও নিহতের পরিবার বিষয়টি মীমাংসা করার জন্য বসেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর