শিরোনাম
ভোট আসে প্রতিশ্রুতি যায়, সাঁকো বদলায় না ৩৬ বছরেও নেই রাস্তা, বাঁশের সাঁকোই ভরসা বারহাট্টায় সাংবাদিকদের সঙ্গে বাকৃবির ফিশারিজ শিক্ষার্থীদের মতবিনিময় কমলনগরে পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন পূরণের অঙ্গীকার লালমোহন হেলিপ্যাডে পৌরসভার ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’ খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার কমলনগরে পাউবোর খাল ভরাটের অভিযোগ, পানিবন্দি শত শত পরিবার তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ লংগদুতে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় মৎস্য পক্ষ পালিত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কমলনগরে পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন পূরণের অঙ্গীকার

প্রতিবেদকের নাম / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের টানা ১৯ বছরের সাবেক সফল ইউপি চেয়ারম্যান, জেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব মো. হোসেন আহাম্মদ হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসী ও চর কাদিরা ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।

দীর্ঘ ১৯ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে হোসেন আহাম্মদ হাওলাদার সততা, সুশাসন ও জনসেবার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থানের পাশাপাশি শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ফজু মিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ’সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধেয় ও স্মরণীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন।

মৃত্যুর পরও তাঁর রেখে যাওয়া জনকল্যাণমূলক কাজ ও আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পরিবার। বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশবাসী ও ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়ে তাঁর ছোট ছেলে আকবর হোসেন আরজু হাওলাদার বলেন, “আমার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভালো কাজ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।”

তিনি আরও বলেন, “ইউনিয়নবাসীর ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে আমি আমার বাবার অসমাপ্ত জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করতে চাই। তাঁর স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

মরহুম হোসেন আহাম্মদ হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 August 2026

কমলনগরে পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন পূরণের অঙ্গীকার

www.dainikkagoj.com
18 August 2026

কমলনগরে পিতার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বপ্ন পূরণের অঙ্গীকার

www.dainikkagoj.com