শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার, আটক ২

Reporter Name / ১৬৭ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়িতে স্কুল ছাত্রকে অপহরণের ছয় ঘণ্টার পর অপহৃত শিশুকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল রোববার (৩১ আগস্ট) রাত ১১ টার দিকে আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয় এবং ভিকটিমকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ার মোড় থেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এণ্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আল রাফি (১১) কে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ চায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনীকে জানানোর পর অভিযান শুরু হয়।

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সাড়ে ৫ টার দিকে উপজেলার মোল্লা পাড়া ব্রিজ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় বাদশা মিয়া নামে এক অপহরণকারীকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল নামে আরেক জনকে আটক করা হয়। আরেক আসামি মালেক মিয়াকে আটকে অভিযান চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর