শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

কুষ্টিয়ায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে আইমান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুকুরে শিশুর লাশ পাওয়ার খবর শুনে এলাকাবাসীর ভিড়।

 

 

শুক্রবার ( ১৫ আগস্ট) বেলা  সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

 

 

নিহত আইমান কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের আব্দুল মমিনের ছেলে। স্থানীয় আড়কান্দি কিন্ডারগার্টেন স্কুলের প্লে ক্লাসের শিক্ষার্থী ছিল সে।

 

 

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্কুল শেষে বাড়ি ফিরে বোনের সাইকেল নিয়ে বের হয়েছিল আইমান। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শিশুটির। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আইমানের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সেই পুকুরের কিনারায় ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে আইমানের লাল রঙের সাইকেলটিও।

 

 

মৃত শিশুর ফুপা নোমান জহির রাজা বলেন, গতকাল বেলা ১১টার দিকে আইমানের স্কুল ছুটি হয়। বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে সে বের হয়। এর পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতেই ভেড়ামারা থানায় একটি জিডিও করা হয়েছিল। আজ সকালে বাড়ির পাশের পুকুরে কিনারা থেকে একটু দূরে স্থানীয়রা মানুষের পায়ের আঙুল দেখতে পায়। তারা আইমানের পরিবারকে খবর দেয়। এরপর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুকুরের কিনারায় সাইকেলটিও পাওয়া গেছে।

 

 

এ ব্যাপারে,ভেড়ামারা থানার ওসি আবদুল রব তালুকদার বলেন, থানায় পরিবার জিডি করেছিল। আজ সকালে বাচ্চাটির লাশ পুকুর থেকে পাওয়া গেছে। মা-বাবার বরাত দিয়ে ওসি বলেন, পরিবার ধারণা করছে, সাইকেলসহ গড়িয়ে বাচ্চাটি পুকুরে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর