মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে হিল ভিডিপির সহায়তায় ৩৭ (সাইত্রিশ)পিস ইয়াবাসহ মোঃ বাবু (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পাশ্ববর্তী এলাকা হতে মোটরসাইকেল যোগে মাদক দ্রব্য আসছে এমন তথ্যের ভিত্তিতে হিল ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার এরশাদ আলীর সঙ্গীয়দের নিয়ে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নাজিম টিলা নামক স্থানে রাস্তায় গতিরোধ করে মোঃ বাবু (২৬) নামের এক যুবককের দেহ তল্লাশি চালিয়ে গোলাপি রঙের একটি ট্যাবলেট জাতীয় পলিথিনে মোড়ানো একটি পুটুলী উদ্ধার করে এবং সাথে সাথে উর্ধতন কর্মকর্তা সহ লংগদু থানায় অবহিত করেন। তাৎক্ষনিক এসআই ( নিঃ ) সঞ্জিৎ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌঁছলে মালামাল সহ পুলিশে সোপর্দ করে।
লংগদু থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামবাদ নাজিম টিলা পরিত্যাক্ত এমপি ক্যাম্প সংলগ্ন রাস্তার উপর থেকে এসআই ( নিঃ ) সঞ্জিৎ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ বাবু মিয়া (২৬ ), পিতা – মৃত বজলু মিয়া, সাং – আলতাফ মার্কেট, ১নং ওয়ার্ড, ৬নং মাইনীমুখ ইউনিয়ন, থানা – লংগদু, জেলা – রাঙ্গামাটিকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৩৭ ( সাঁইত্রিশ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এবং এ ঘটনায় লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আজ ৩১ জুলাই/২০২৬ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।