শিরোনাম
দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭  চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন শেরপুরে ৪৫ বছর ধরে এতিমদের আশ্রয় ও শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান এতিমখানা সীতাকুণ্ডে সরকারি খাল দখল করে গাইডওয়াল নির্মাণের অভিযোগ, বিএসআরএমের অস্বীকার পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের মতবিনিময় সভা দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু ভোলাহাটে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে আরও ৪ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার, কয়েক দিনে আটক ৫৩

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আরও চারজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত কোতোয়ালী থানার র‌্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আরাফাত আকন্দ (২৬), স্বপন মিয়া (২৫), নয়ন (৩৫) এবং রবিন (২৮)। তারা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে ময়মনসিংহে মোট ৫৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে আরও ৪ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার, কয়েক দিনে আটক ৫৩

www.dainikkagoj.com
31 July 2026

ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে আরও ৪ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার, কয়েক দিনে আটক ৫৩

www.dainikkagoj.com