মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আরও চারজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত কোতোয়ালী থানার র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আরাফাত আকন্দ (২৬), স্বপন মিয়া (২৫), নয়ন (৩৫) এবং রবিন (২৮)। তারা সবাই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে ময়মনসিংহে মোট ৫৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।