শিরোনাম
লংগদুতে হিল ভিডিপির সহায়তায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক মানিকছড়িতে বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সভাপতি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক মীর হোসেন সাংগঠনিক নুরুজ্জামান মাষ্টার  বদলগাছীতে ওসি এলএসডির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, সরকারি নিয়মেই চাল সংগ্রহের দাবি সোনারগাঁওয়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ময়মনসিংহে পুলিশের যৌথ অভিযানে আরও ৪ সক্রিয় ছিনতাইকারী গ্রেপ্তার, কয়েক দিনে আটক ৫৩ গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণের দাবিতে পাঁচবাগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সোনারগাঁও রাজু হত্যা মামলা: বাবা-ছেলেকে প্রতিহিংসাবশত আসামি করার অভিযোগ পরিবারের সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

মো. এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী আছিয়া আক্তারকে (১৮) মারধর করে জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যা করেছেন। তবে শ্বশুরবাড়ির দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি নিজেই কীটনাশক পান করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার যাত্রামুড়া গ্রামের আছর আলীর মেয়ে এবং একই গ্রামের হযরত আলীর স্ত্রী।

নিহতের পরিবারের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হযরত আলী আছিয়াকে বেধড়ক মারধর করেন। পরে জোর করে তার মুখে কীটনাশক ঢেলে দেন, যার ফলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে আছিয়া নিজেই ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পরপরই নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। অভিযুক্ত স্বামী হযরত আলী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

www.dainikkagoj.com
31 July 2026

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

www.dainikkagoj.com