শিরোনাম
হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, জলাবদ্ধতায় শত শত একর কৃষিজমি অনাবাদি হবিগঞ্জের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ প্রেমের টানে চীন থেকে মোহনগঞ্জে, ধর্মান্তরিত হয়ে লিজাকে বিয়ে করলেন ওয়্যাং সুলিন মধ্যনগরে ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ জন সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসীর জমি নিজের নামে রেজিস্ট্রি: প্রতারণা প্রমাণিত, দলিল লেখকের লাইসেন্স বাতিল রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিকে জড়িয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠা কথিত ভুয়া ছবি ও ভিডিও প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৬টায় উপজেলার ধানহাটি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরে এলাহী সাগর, সদস্য সচিব সোহেল রানা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে কথিত ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী সবসময় ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি, ভিডিও ও তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।

সমাবেশ থেকে ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজ থেকে তাঁকে জড়িয়ে একটি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয়, যেখানে অন্য এক ব্যক্তির শরীরে তাঁর মুখ সংযোজন করে আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন, এটি তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

ছবিঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা, পঞ্চগড়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 July 2026

বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

www.dainikkagoj.com
29 July 2026

বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কথিত এআই-নির্মিত ভুয়া ছবি-ভিডিওর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

www.dainikkagoj.com