শিরোনাম
জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ চুয়াডাঙ্গার দুই সীমান্তে পুশইনের চেষ্টা, দর্শনায় ব্যর্থ; জীবননগরে প্রবেশ ৭ জনের চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০ সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন গ্রেপ্তার অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রামগড়ে বিজিবির মানবিক সহায়তা: আর্থ-সামাজিক উন্নয়নে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ সোনারগাঁওয়ে দুই মণ ওজনের বিরল কাঁঠাল, বিক্রি হলো ১০ হাজার টাকায়
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের বিশেষ অর্থায়ন এবং রামগড় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়টি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পুনর্নির্মিত বিদ্যালয় ভবন পরিদর্শন করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয় এবং শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের বিশেষ অর্থায়নে এবং রামগড় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে বিদ্যালয়টিকে পুনরায় পাঠদানের উপযোগী করে তোলা হয়েছে।

পরিদর্শন শেষে ইউএনও কাজী শামীম বলেন, “বিদ্যালয়টি এখন সম্পূর্ণভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার উপযোগী। খুব শিগগিরই শিক্ষার্থীরা নতুন পরিবেশে স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে। শিক্ষা কার্যক্রম যাতে দীর্ঘদিন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই দ্রুত পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।”

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবনে পাঠদান শুরু হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আবারও স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরে যেতে পারবে এবং বিদ্যালয়টি আগের মতো প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান

www.dainikkagoj.com
23 July 2026

অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান

www.dainikkagoj.com