শিরোনাম
জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব বিষয়ক টাউনহল সভা লংগদুতে বিজিবির অভিযানে চাঁদা আদায়ের অভিযোগে জেএসএসের এক কালেক্টর আটক দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ চুয়াডাঙ্গার দুই সীমান্তে পুশইনের চেষ্টা, দর্শনায় ব্যর্থ; জীবননগরে প্রবেশ ৭ জনের চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী বাস খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০ সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন গ্রেপ্তার অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে নতুন রূপে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ফিরছে পাঠদান রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত রামগড়ে বিজিবির মানবিক সহায়তা: আর্থ-সামাজিক উন্নয়নে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ সোনারগাঁওয়ে দুই মণ ওজনের বিরল কাঁঠাল, বিক্রি হলো ১০ হাজার টাকায়
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রামগড় ৪৩ বিজিবি জোন সদর দপ্তরের বাস্কেটবল মাঠের ট্রেনিং শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি।

সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন, চাঁদাবাজি, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর মঈনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত সমন্বয় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বক্তব্য দেন রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. হারুনুর রশিদ, কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি হরি সাধন ত্রিপুরা, সাংবাদিক করিম শাহ এবং রামগড় প্রেস ক্লাবের সদস্য তুহিন নিজাম।

এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. শামসুল হক, বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 July 2026

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
23 July 2026

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com