শিরোনাম
কচুরিপানার নিচে ১০ ঘণ্টা লুকিয়েও রক্ষা হয়নি, সিংড়ায় আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্য আটক গুইমারায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ লংগদুতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, নানিয়ারচর সড়ক দ্রুত চালুর আশ্বাস নেত্রকোনার হাওরে জব্দ নিষিদ্ধ জাল ছিনতাই: ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা, আতঙ্কে হাওরপাড়ের মানুষ সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভা ঘিরে উত্তেজনা, পুলিশ বন্ধ করে দিল উভয় কর্মসূচি ভাঙ্গুড়ায় দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ব্যক্তিগত কাজে ঢাকা সফরের অভিযোগ অনুমোদন ছাড়া ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা, নির্মাণকাজ বন্ধ ১২ বছর ধরে স্পেনের একনিষ্ঠ সমর্থক লক্ষ্মীপুরের ধনু, ব্যতিক্রমী ফুটবলপ্রেমে আলোচনায় লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বেনসন চাকমার পরিবারের পাশে জামায়াতে ইসলামী, ৫০ হাজার টাকা অনুদান প্রদান চসিককে আর্থিকভাবে স্বনির্ভর করতে রাজস্ব আদায়ে জোর, এক হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ঘোষণা মেয়র শাহাদাতের
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

গুইমারায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের মনাজয় কার্বারী পাড়ার সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা। বক্তারা জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুধী রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিশ্ব সিন্ধু ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এল. বিকাশ ত্রিপুরা, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরণ ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

গুইমারায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ

www.dainikkagoj.com
15 July 2026

গুইমারায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ

www.dainikkagoj.com