শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার ও সিএনজি চালকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হকের পক্ষে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. অহিদুল আলম চৌধুরী পিবলু।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আমজুরহাট থেকে আশিয়া বাংলাবাজার সিএনজি সমিতির বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় সিএনজি চালকদের পাশাপাশি আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, বিশুদ্ধ পানি, নগদ অর্থ এবং জরুরি প্রাথমিক চিকিৎসার ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মো. অহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে ছাত্রদল নেতা আলফাজ, রাসেল, আব্দুর করিম পুতুল, হুরুল হুদা, নুরুল কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আয়োজকদের তথ্যমতে, এদিন প্রায় ১৫০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

www.dainikkagoj.com
11 July 2026

পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

www.dainikkagoj.com