শিরোনাম
দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার | পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মুত্তালিব হোসেন (৪০)-কে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের অভিযান এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com
11 July 2026

ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

www.dainikkagoj.com