শিরোনাম
দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

জেনারেল শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে শুধু পুঁথিগত শিক্ষার ওপর নির্ভর করলে চলবে না। শিক্ষার্থীদের বাস্তবমুখী, প্রযুক্তিনির্ভর ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা প্রদানে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলুন এবং ভালো ফলাফল নিশ্চিত করুন, যাতে সরকার আপনাদের প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাধ্য হয়।

বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ মো. তোয়াবুর রহমান এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাজউদ্দীন তাজু।

সমাবেশের আগে শিক্ষক প্রতিনিধিদল ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিক্ষকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফসহ জেলা ও উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বোদা উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে একটি স্মারকলিপি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com
11 July 2026

জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com