শিরোনাম
দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু)

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলার সমতা এনজিওর গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার পলাতক আসামি এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।

শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান শাহিনের বিরুদ্ধে মোট ৮টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ২টি জিআর (GR) মামলা, ৪টি সিআর (CR) মামলা এবং ২টি সাজাপ্রাপ্ত মামলার ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারের পর তাকে নওগাঁর বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সমতা এনজিওর গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলার পর থেকেই সাইদুর রহমান শাহিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তার গ্রেফতারের খবরে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

www.dainikkagoj.com
11 July 2026

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

www.dainikkagoj.com