শিরোনাম
পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ চুয়াডাঙ্গায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম: অর্থমন্ত্রী আমির খসরু সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলা: তিন পুলিশ সদস্যসহ চারজন আহত, আটক ২ জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, মাদক সেবনের দায়ে একাধিক কারাদণ্ড সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নাম ঘোষণা কমলনগরে নুরু হত্যা মামলায় মোবাইল ট্র্যাকিংয়ের সূত্রে অভিযুক্ত ৩ পরিবারের মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ৩৫টি এতিমখানার মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক এতিমখানাগুলোর প্রতিনিধিদের হাতে ছয় মাসের অনুদানের চেক তুলে দেন। এ পর্যায়ে মোট ১ কোটি ১১ লাখ ১২ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়সহ বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, লালন-পালন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের এ ধরনের অনুদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 July 2026

পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

www.dainikkagoj.com
04 July 2026

পার্বতীপুরে ৩৫টি এতিমখানায় ১ কোটি ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

www.dainikkagoj.com