বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আর নেই 

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

মো: আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় রামারচর নিবাসী মরহুম আলহাজ্ব ইসাহাক হোসেন খোন্দকার’র বড় ছেলে,সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান (তাঁরা) খোন্দকার (৭৫) আর নেই। রবিবার দিবাগত রাত১টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি —-রাজিউন) এমন রাজনৈতিক ব্যক্তির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা আজ সোমবার বাদ যোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়ে সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পূর্ণ হয়েছে। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ছেলে,১মেয়ে,নাতি,নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি জনাব এম আকবর আলী ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার সাহেব।

 

সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনুর পরিচালনায় মরহুমের নামাজে জানাযায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি এবং উল্লাপাড়া-সলঙ্গার সংসদীয় আসনের জামায়েত ইসলামির এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব।

 

এসময় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন,থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ।

 

মরহুমের জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, আলেম ওলামায়েকেরাম সহ হাজারো মুসুল্লিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর