বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত হয়েছে। ৩০ জুন সোমবার আদিবাসী নারী মঞ্চের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশান ও হেকস ইপার এর সহযোগিতায় দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহবায়ক মেরী মর্মু এর সভাপতিত্বে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান আলোচক জাতিসত্বা মুক্তি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি)’র চেয়াম্যান এস.সি আলবার্ট সরেন। আলোচনায় আরও অংশ গ্রহণ করেন পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন মালো,জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হেকস ইপার এর সিনিয়র পার্টনারসিপ কো-অর্ডিনেটর এ এফ এম রোকনুল ইসলাম, ডাসকো ‘র ফোকাল পার্সন মদন দাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ডলি দাস, আদিবাসী নেত্রী বর্ষা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের শৃংখলা তত্বাবধান করেন ডাসকো’র প্রজেক্ট কো- অর্ডিনেটর (থ্রাইভ প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিডিও ইমরান হোসেন, সিডিও রুবিয়া খাতুন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর